ঢাকাSaturday , 2 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে অবৈধ যানবাহনের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত


April 2, 2022 10:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অবৈধ যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মঈন গাজী (১৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবক উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর এলাকার আছানুর গাজীর ছেলে।
সূত্র জানান, নিহত মঈন গাজী অবৈধ ওই যানবাহনের (স্যালোমেশিনে চালিত) হেলপার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে নাজিমগঞ্জ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে বালি ভর্তি করে নিয়ে যাওয়ার সময় ওই যানবাহনে উঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় হেলপার মঈন।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।