ঢাকাFriday , 1 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সৌদিতে রোজা শুরু শনিবার

admin
April 1, 2022 10:11 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে সেখানে শনিবার (২ এপ্রিল) থেকে রোজা শুরু হচ্ছে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। এ বছর পবিত্র রমজান মাস কবে শুরু তা নিয়ে আগ্রহের অন্ত নেই ধর্মপ্রাণ মুসলিমদের। রমজানের শুরুটা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে হয় সাধারণত তার পরের দিন থেকে। ফলে শুক্রবার ওইসব দেশে চাঁদ দেখা গেলো কি না তা জানতে অধীর হয়ে রয়েছেন বহু মানুষ।

খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবে চাঁদ দেখার খবর সামনে আসার পরপরই শনিবার থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত। এর আগেই অবশ্য বেশ কয়েকটি দেশ এ বছর রমজান শুরুর দিনক্ষণ ঘোষণা করে।

ইমাম কাউন্সিল অব সাউথ অস্ট্রেলিয়া ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছে, শুক্রবার অস্ট্রেলিয়ায় রমজানের চাঁদ দেখা গেছে। তাই শনিবার থেকে সেখানে রোজা পালন করা হবে। মিসরেও পবিত্র রমজান শুরু হবে শনিবার থেকে।

ব্রæনেইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার তাদের দেশে রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে শনিবার সেখানে শাবান মাসের শেষ দিন ধরা হবে, যার ফলে রোজা শুরু হবে রোববার থেকে।

এশিয়ার দুই বৃহৎ মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও জানিয়েছে, আগামী রোববার থেকে সেখানে পবিত্র রোজা পালন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।