ঢাকাFriday , 1 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগর রামনগর গ্রাম থেকে আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার


April 1, 2022 10:47 pm
Link Copied!

জামাল উদ্দিন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগরে রামনগর গ্রামের পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দশ পিচ গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। ১ লা এপ্রিল শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার রামনগর গ্রামে মান্নান সরদারে ভিটা জমির মাঝখান থেকে পরিত্যাক্ত অবস্থায় উক্ত অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। পুলিশ ও গ্রামবাসি জানায় পার্শ্ববর্তী পানঘাট গ্রামের পরিতোষ মন্ডলের স্ত্রী একাদশী মন্ডল সকালে রামনগর গ্রামের ভিটা জমির উপর গাছের ঝড়ের পড়া পাতা কুড়াতে যায়।

এসময় লোহার পাইপসহ একটি শপিং ব্যাগ দেখতে পেয়ে আতকে উঠেন। বিষয়টি তিনি প্রথমে কৃষ্ণনগর ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বর সাইফুর রহমানকে জানান। পরে অস্ত্র গুলির খবরটি ইউপি মেম্বার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্স (ওসি) গোলাম মোস্তফা কে অবহিত করেন। বিষয়টির সত্যতা জানতে ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে এস আই তরুন কুমারকে ঘটনাস্থলে পাঠান। পরে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্স গোলাম মোস্তফা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি পাইপগান ও দশ গুলি উদ্ধার করে থানায় নিয়ে যান। ওসি অস্ত্র গুলি উদ্ধারের সত্যতা স্বীকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।