ঢাকাFriday , 1 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়ায় গলায় ফাঁস দিয়ে দুই যুবকের আতœহত্যা


April 1, 2022 10:55 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুই যুবক। শুক্রবার (০১ এপ্রিল) একই দিনের পৃথক সময়ে তারা আত্মহত্যা করে। জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী এলাকার ফেরদৌস সানার ছেলে মো. সোহেল সানা (২০) নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে দুপুর ২টার দিকে একই ইউনিয়নের ছোটকুপট গ্রামের মিজান মোড়লের ছেলে মো. সজিব মোড়ল (১৯) তার নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলদুটি পরিদর্শন করেছেন। দুই যুবকের মরদেহের ময়না তদন্ত শেষে আত্মহত্যার কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে একই দিনে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে একই ইউনিয়নের দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।