ঢাকাMonday , 28 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে ৭ মৌয়ালের জরিমানা


March 28, 2022 10:08 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ গহীন অভয়ারন্য অঞ্চলে মধু আহরণের সময় সাত মৌয়ালকে আটক করেছে বনবিভাগের স্মাট পেট্টোল টিমের সদস্যরা। সোমবার সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়। পরে এঘটনায় উক্ত সাত জেলেকে বনআইনে তাদের কাছ থেকে ৭০হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে। আটক মৌয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার যাবদপুর গ্রামে আশরাফুল আলীর পুত্র অমিনুর রহমান (৩২), পশ্চিম কৈখালী গ্রামের মেহের উদ্দীন গাজীর পুত্র দিদারুল ইসলাম (৫২), আরশাদ সরদারের পুত্র আনোয়ার সরদার (৪২), শেফা বাউলিয়ার পুত্র আঙ্গর আলী (৩০), বৈশখালী গ্রামের সোহরাব আলীর পুত্র আসলাম ফারুক (৫৫), মৃত খয়রাত গাজীর পুত্র মজিবর রহমান (৫২) ও জয়াখালী গ্রামের আব্দুল মজিদের পুত্র ইসমাইল হোসেন (৩৪)।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ গহীন অভয়ারন্য আঠারোবেকি এলাকায় কয়েকজন মৌয়াল মধু আহরন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের স্মাট টিমের দলপতি এফজি হারুনার রশিদের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত সাত মৌয়ালকে আটক করা হয়। এরপর উক্ত সাত জেলের কাছ থেকে বনআইনে ৭০হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।