ঢাকাMonday , 28 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক টুটুলের মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরা প্রেসক্লাবের শোক প্রকাশ


March 28, 2022 9:51 pm
Link Copied!

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের দর্পণ এর সাতক্ষীরা প্রতিনিধি স.ম তাজমিনুর রহমান টুটুলের মাতা আলহাজ্ব মন্জুয়ারা খাতুন (৮৪) বার্ধক্যজনিত কারনে সোমবার সকাল ৭:৩০ মিনিটে আশাশুনির শরাফপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আছর শরাফপুর মশিউরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।