ঢাকাMonday , 28 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে ছবি আঁকাআঁকিতে সম্মাননা পেল ২৮ শিক্ষার্থী


March 28, 2022 9:37 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছবি আঁকাআঁকি প্রতিযোগিতায় অংশ নিয়ে ২৮ শিক্ষার্থী পেল সম্মাননা। সোমবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক সাংবাদিক উৎপল দে।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি দিলরুবা ইয়াসমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল ,পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক তাপস মজুমদার, পিটিএফ’র চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ার । অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন যুব মহিলা লীগের সভানেত্রী মিনু রাণী দে, চারুপীঠের সহকারী পরিচালক শ্রাবন্তী রায়, মৌসুমী মজুমদার ও সহসভাপতি সাহা বৈদ্য নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারুপীঠের মিষ্টি মন্ডল ও নবনীতা হালদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।