ঢাকাSunday , 27 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন


March 27, 2022 10:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে ক্বিরাত, রচনা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি.এম.জুলফিকার আব্দুল্লাহ, শিক্ষক আবু সাঈদ, মাওলানা মো. আবুল খায়ের, মো. রবিউল ইসলাম, হাবিবুল্লাহ, আলাউদ্দিন, মমতাজ উদ্দিন, বাবলু স্বর্ণকার, আব্বাস আলী, ফাতেমা নাসরিন, হেদায়েত উল্লাহ পলাশ, জাহিদুল হাসান প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আনিছুর রহমান। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।