ঢাকাSunday , 27 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা


March 27, 2022 10:55 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক নুর আহমেদ, প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক আনারুল ইসলাম, নাসির উদ্দিন, মাওলানা তৈয়েবুর রহমান, আবুল বাসার, খাদিজা খাতুন, মেহেরুন নাহার,মো. সাইফুল ইসলাম, মো. শহীদুল্লাহ প্রমুখ। এসময় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মো. জাহাঙ্গীর আলম জিয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।