ঢাকাFriday , 25 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


March 25, 2022 9:56 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ৭-ই মার্চের অগ্নিস্ফুলিঙ্গ থেকে ২৬ মার্চ স্বাধীনতার চূড়ান্ত রুপ মাঝে ১৭ মার্চ বাঙালি অস্থিত্বের প্রাণ পুরুষ, ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বিকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, শেখ শাফি আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওসমান গনি, ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।