ঢাকাFriday , 25 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি গার্লস হাইস্কুলে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত


March 25, 2022 10:09 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ঢালী মোঃ সামছুল আলম সমর্থিত প্যানেল ৫টি পদের ৪টিতে বিজয় লাভ করেছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে স্কুল হল রুমে ভোট গ্রহন করা হয়। ২৪৮ জন ভোটারের মধ্যে ২১০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১০টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

৫টি পদে দু’টি প্যানেলের ৯ জন প্রতিদ্ব›িদ্বতায় নামেন। স্কুলের বারবার নির্বাচিত সভাপতি ঢালী মোঃ সামছুল আলম সমর্থিত প্রার্থী ইলিয়াছ সরদার (ছাতা প্রতীক) ১০৯ ভোট পেয়ে ১ম স্থান, সালা উদ্দিন মোড়ল (টিউবওয়েল প্রতীক) ১০৪ ভোট পেয়ে ২য়, আকিবার রহমান (বই) ১০৩ ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করেন একই সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে একই প্যানেলের হামিদা খাতুন (গোলাপফুল) ১০৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। অন্য প্যানেলের একমাত্র বিজয়ী স ম ফজলুর রহমান মোরগ প্রতীক) ৯৫ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।