ঢাকাThursday , 24 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণে দেবহাটায় মেলা


March 24, 2022 10:38 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার কন্যা দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উত্তরণ করিয়েছেন। এটি বাংলাদেশের একটি বড় অর্জন। ইতিমধ্যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি (সিডিপি) এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে সারা দেশের সাথে একযোগে দেবহাটায় দিন ব্যাপী মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১১টায় মুক্তমঞ্চ চত্বরে মেলার উদ্বোধন এবং বিকাল ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ এ মেলায় দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে স্টল প্রদর্শন করে উপজেলা সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর। স্টল গুলোর মধ্যে ১ম স্থান অধিকার করে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব-জোনাল অফিস, ২য় স্থান অধিকার করে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় এবং ৩য় স্থান অধিকার করে উপজেলা শিক্ষা অফিস। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর, প্রাণী সম্পদ কর্মকর্তা তৌহিদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শেখ ইয়াছিন আলী, পল্লী বিদ্যুতের এজিএম জহুরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, শিক্ষা অফিসার শাহাজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হাসানসহ বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সমাজ সেবা অফিসার অধির কুমার গাইন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।