ঢাকাThursday , 24 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে স্বল্প উন্নত থেকে উন্নয়ন শীল দেশ শীর্ষক মেলা


March 24, 2022 10:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : স্বল্প উন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় বাংলাদেশ বিশ্বের দরবারে এক অনন্যা উচ্চতায় পৌঁছিয়েছে। দেশের এই অগ্রযাত্রার কারিগর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর মডার্ন স্কুল চত্বরে উন্নয়নশীল দেশে উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটি স্বল্প উন্নত থেকে উন্নয়ন শীল দেশ শীর্ষক মেলা ও আলোচনা সভার আয়োজন করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়োজিত ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক মেলার উদ্বোধনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণের স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেদের সন্তান বা পরিবারের ভাগ্যের জন্য রাজনীতি করেন না, দেশের মানুষের জন্য রাজনীতি করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, মৎস্য অফিসার তুষার মজুমদার সহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।