ঢাকাThursday , 24 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আটক এক


March 24, 2022 10:44 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় মোটরসাইকেল চুরি করে দ্রæত গতিতে পালানোর সময় বাইক ছিনকারী আটক। আটককৃত ছিনতাইকারী শ্যামনগর উপজেলার চিংড়ীখালী খালপাড়া এলাকার আরশাদ গাজীর ছেলে আবু বক্কর গাজী। সে আন্ত জেলা চোর চক্রের একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, উপজেলার সখিপুর গ্রামের সাবুর আলীর ছেলে মোশাররফ হোসেন সখিপুর মহিলা কলেজের সামনে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করে। তার এ্যাপাচি (আরটিআর) ১৬০ সিসির মোটর বাইকটি বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে শ্যামনগর উপজেলার চিংড়ীখালী খালপাড়া এলাকার আরশাদ গাজীর ছেলে আবু বক্কর গাজী নিয়ে দ্রæত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাইক চোরের পিছনে পাল্টা বাইক নিয়ে ধাওয়া করলে পারুলিয়া বারী মোল্যার বাড়ির সামনের প্রধান সড়ক থেকে তাকে ধরে ফেলতে সক্ষম হয় স্থানীয় জনতা। পরে গণ ধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

এ দিকে বাইক ছিনতাইয়ের ঘটনায় মোশাররফ হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং- ০৯, তাং- ২৪-০৩-২২। এ ব্যপারে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, গ্রেফতারকৃত ছিনতাইকারী আন্ত জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তার নামে একাধিক মামলা আছে। চক্রের সাথে কারা জড়িত সে বিষয়ে জিঞ্জাসাবাদ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।