ঢাকাWednesday , 23 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


March 23, 2022 9:55 pm
Link Copied!

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) ও ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেনের দিক নির্দেশনা বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মামুন হোসেন সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে আসামী সাতক্ষীরা সদর থানার ইটাগাছা গ্রামের মৃত শাহজাহান গাজী (সাজু) এর ছেলে কবির হোসেন (৩৭)কে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর ঘোষপাড়া তরুন ঘোষের বাড়ির পাশের পাকা রাস্তার উপরে ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থানকালে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭(০৩)২২ নং মামলা রুজু করে আসামীকে বুধবার দুপুরে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।