ঢাকাSunday , 20 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সদর উপজেলা চ্যাম্পিয়ন


March 20, 2022 10:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ‚ড়ান্ত খেলায় সাতক্ষীরা সদর উপজেলা একাদশ শিরোপা জিতে নিয়েছে। খেলায় রানার্স আপের এর মর্যাদা লাভ করেছে দেবহাটা উপজেলা একাদশ।

রোববার (২০মার্চ) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে দেবহাটা একাদশ একটি গোল করে। দ্বিতীয়ার্ধের খেলায় সাতক্ষীরা সদর উপজেলা একাদশ পাল্টা গোল দিয়ে সমতা আনে। আট দলীয় টুর্নামেন্টের ৮০ মিনিটের এই খেলা শেষ পর্যন্ত টাইব্রেকারে মিমাংসিত হয়। সদর উপজেলা একাদশ টাইব্রেকারে এক গোল বেশী করে বিজয়ের পথ সূচনা করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন সদর উপজেলা একাদশের রাসেল।
খেলা শেষে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

এসময় জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির , পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।