ঢাকাSunday , 20 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন


March 20, 2022 10:40 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সারাদেশের ন্যায় সাতক্ষীরায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইস শাফায়াত। উদ্বোধনি বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. হুসাইস শাফায়াত বলেন, ‘কৃমি মানুষের পেটে পরজীবী হিসেবে বাস করে এবং খাবারের পুষ্টি খেয়ে ফেলে। যে কারণে মানুষ পুষ্টিহীনতায় ভোগে। কৃমি পেট থেকে রক্ত শোষণ করে।

এছাড়া শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধির ব্যাঘাত ঘটায়। এ কারণে কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে কৃমিনাশক ওষুধ খাওয়া থেকে বাদ না পড়ে সেজন্য স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান’। সাতক্ষীরা জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের উদ্যোগে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনি অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, ডা. জয়ন্ত সরকার, পুলক চক্রবর্তী, বৈদ্য নাথ সরকার, প্রকৌশলী শফিকুল আযম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।