নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপযাপন উপলক্ষ্য আশাশুনিতে ৬ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান। মেলায় উপজেলার সকল সরকারি দপ্তরের উদ্যোগে মেলায় নিজ নিজ দপ্তরের পৃথক পৃথক পরিচিতি ও বাস্তবায়িত কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ের তথ্য ও চিত্র প্রদর্শণ সহ ২০ স্টল স্থাপন করা হয়।
স্টল স্থাপন করেন উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, কৃষি অফিসরা কৃষিবিদ রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, বিআরডিমি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক প্রমুখ। ২৩ মার্চ পর্যন্ত মেলা চলবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
