ঢাকাThursday , 17 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৭৮৯ পিচ নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাবলেটসহ মাদক চোরাকারবারি আটক


March 17, 2022 9:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে ৭৮৯ পিচ ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে সদর উপজেলার আলীপুর এলাকা থেকে উক্ত মাদক চোরাকারবারি আটক করে। আটককৃত মাদক চোরাকারবারীর নাম রনি সরদার (১৯)।

তিনি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের ডালিম সরদারের ছেলে। র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতেয়াক আহমেদ জানান, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকায় কতিপয় মাদক চোরাকারবারী নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৭৮৯ পিচ ভারতীয় তৈরি নেশা জাতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক চোরাকারবারী রনিকে হাতে নাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও দুটি টি সিমকার্ড জব্দ করা হয়। আটক মাদক চোরাকারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় পাঠানো হয়েছে বলে এই র‌্যাব কর্মকর্তা আরো জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।