নিজস্ব প্রতিবেদক : ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহম এর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মোড়ালে পুষ্পার্ঘ অর্পন শেষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুবা ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন আলহজ্ব আল ফেরদৌস আলফা, মতিয়ার রহমান, মাহফুজা রুবি, প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য এ্যাড. জিয়াউর রহমান বাচ্চু, নাজমুন নাহার মুন্নি প্রমুখ।
