ঢাকাThursday , 17 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin
March 17, 2022 10:05 pm
Link Copied!

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জে প্রেমঘটিত ঘটনায় হিরক সরকার (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত ওই যুবক উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চান্দুলিয়া এলাকার সুভাষ সরকারের ছেলে। স্থানীয় সূত্র জানান, নিহত হিরক সরকারের সাথে জনৈক এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিলো।

যার সূত্রধরে বুধবার থেকে হিরক সরকারকে আর খুঁজে পাচ্ছিলো না পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে তার বাড়ির পাশে বাঁশ বাগানের মধ্যে মেহগনি গাছের সাথে রশির সাহায্যে হিরককে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সিহাবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মৃতদেহ শুক্রবার সকালে মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।