ঢাকাWednesday , 16 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌরসভায় সরকারী-বেসরকারী কর্মকর্তাদের নেটওয়ার্কিং কর্মশালা


March 16, 2022 10:10 pm
Link Copied!

সাতক্ষীরায় বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সেনেটারী ব্যবসায়ীদের সমন্বয়ে একটি সরকারী-বেসরকারী কর্মকর্তাদের নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভায় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী।
ওয়েস্ট নেদারল্যান্ড ও প্রাক্টিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)-র আয়োজনে কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: করিমুল হক, সাতক্ষীরা পৌরসভার সচিব লিয়াকত আলী, প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, রাবেয়া পারভীন, বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান নির্বাহী প্রকৌশলী, আশার জেলা ব্যবস্থাপ মো: আশরাফুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা মো: হারুন রশিদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, এসডিসি’র ফিনিস মন্ডিয়াল প্রকল্পের মার্কেট প্রমোশন অফিসার মো: আব্দুল কুদ্দুস সরকারসহ প্রাক্টিক্যাল এ্যাকশন কর্মকর্তাবৃন্দ।

সবার জন্য টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করার লক্ষে এ প্রকল্প কাজ করছে। আর সে লক্ষ্যে সরকারী-বেসরকারী কর্মকর্তাদের সহযোগিতা প্রাপ্তির লক্ষ্যে আজকের এই কর্মশালা। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ জনসাধারণকে যেখানে-সেখানে বর্জ্য না ফেলে পৌরসভার ভ্যানে নিয়মিত বর্জ্য দেবার ও শৌচগারের সেপটিক ট্যাংকের সংযোগ নদী-নালা, ড্রেন বা কোনো পানির উৎসের সাথে না দেবার অনুরোধ জানানোর সাথে সাথে বর্জ্য সুব্যবস্থাপনার সুফল ও অব্যবস্থাপনার কুফল স¤পর্কে জনসাধারণকে সচেতন করে গড়ে তোলা হবে।

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কল্পনা রানীর কেলেঙ্কারি
আহসান উল্লাহ বাবলু আশাশুনি প্রতিনিধি: আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কল্পনা রানী মন্ডলের বিরুদ্ধে একাধিক কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন ঘুরে জানা যায় বুধবার সকালে কল্পনা রানী মন্ডলের স্বামী দেবব্রত ঘোষের সাথে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে কথা কাটাকাটি শুরু হয় একপর্যায়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। ঘটনা সুত্রে জানা যায় নার্স কল্পনা রানী দুইদিন যাবত বাড়িতে যায়না তাকে খোঁজ করতে তার স্বামী আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন। এ সময় কল্পনার স্বামী বাড়িতে না যাওয়ার কারণ জানতে চাইলে কল্পনা তাকে কোনো উত্তর দেবোনা বলে জানান। এসময় কল্পনার স্বামী দেবব্রত তার স্ত্রীকে বলে আমার দোষ কোথায় তুমি কেন বাড়ি যাচ্ছ না। এ কথা শোনার পরে কল্পনা বলে আমি বাড়ি যাব কিনা সেটা আমার ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপারে কাউকে কৈফত দিতে আমি রাজি নই। আমার যা খুশি তাই করব। কল্পনা বলেন তুমি আমার স্বামী সেটা ঠিক আছে কিন্তু সবসময় তোমার কথা মত চলা আমার পক্ষে সম্ভব না। কল্পনার স্বামী তাকে বাড়ি নিয়ে যেতে চাইলে তখন তিনি বলেন আমার যখন মন চাইবে তখন বাড়িতে যাব আমি কারোর কথামত বাড়ি থেকে বের হই নাই সুতরাং কারো ইচ্ছায় আমি বাড়িতে ফিরবনা।

আমার যখন সময় হবে তখন আমি বাড়ি ফিরব তুমি এখন যেতে পারো। এ কথা বলার সাথে সাথে দুজনের মধ্যে আবারও চরম কথা কাটাকাটি শুরু হয়। তখন উপস্থিত সকলে তাদেরকে শান্ত করে বাড়ি যাওয়ার পরিবেশ সৃষ্টি করেন। এরপর কল্পনা রানী বাড়ি চলে যায়। তার সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ইতিমধ্যে আশাশুনি হাসপাতালে গুঞ্জন রটেছে কল্পনা রানী মন্ডলের সাথে নাকি অন্য কারো অবৈধ সম্পর্ক রয়েছে। উপজেলার বিভিন্ন জায়গায় এই বিষয়টি নিয়ে বিভিন্ন জনের নানান মন্তব্য করতে দেখা গেছে। এ ব্যাপারে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার হাসপাতালের নার্স কল্পনার সাথে তার স্বামীর কথা কাটাকাটি হওয়ার ঘটনাটি আমি শুনেছি। যখন ঘটনা ঘটেছে তখন আমি হাসপাতলে ছিলাম না।

পরে উভয়ের সাথে মোবাইল ফোনে কথা বলেছি বিষয়টা পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টা চলছে। ইতিপূর্বে আউটডোরে তাকে দায়িত্ব দেয়া হয়েছিল কিন্তু গাফিলতির কারণে সেখান থেকে তাকে প্রত্যাহার করা হয়েছিল। উপস্থিত সেবা নিতে আসা লোকদের ভাষ্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটা সুনাম রয়েছে কিন্তু হাসপাতালের নার্স কল্পনা রানী মন্ডলের এ ধরনের অনৈতিক ন্যক্কারজনক কেলেঙ্কারি হাসপাতালের পরিবেশকে কলুষিত করেছে। আশাশুনি হাসপাতালে ভাবমূর্তি রক্ষার ব্যাপারে উপজেলার জনপ্রতিনিধি সচেতন নাগরিক সমাজ নার্স কল্পনা রানী মÐলকে দ্রæত প্রত্যাহারের জন্য সিভিল সার্জনসহ যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।