কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে বুধবার বিকেলে গণিত বিষয়ে প্রশিক্ষণ নেওয়া ৩০ জন প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতলন করা হয়েছে। প্রতিষ্ঠানের হলরুমে প্রশিক্ষণার্থী শিক্ষকদের ওই সনদ দেওয়া হয় । প্রশিক্ষার্থী শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রাক্টর রবিউল ইসলাম। প্রশিক্ষক ছিলেনউপজেলার বড়েঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমিলা দেবনাথ ও চুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ।
এ ব্যাপারে উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রাক্টর রবিউল ইসলাম বলেন, উপজেলার ১৫৮ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করা ২১০ জন গণিত শিক্ষককে নিয়ে ৭টি ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজভাবে ও আনন্দে গণিত শিখতে পারবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
