নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে রেক্সোনা খাতুন (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
নিহত গৃহবধূ উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর এলাকার আরিজুল ইসলামের স্ত্রী ও তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের আবেদ আলী গাজীর মেয়ে।
থানা সূত্র জানান, রেক্সোনা খাতুন দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগতেছিলেন। বুধবার বিকেল ৫ টার দিকে পরিবারের সকলের অগোচরে নিজঘরের আড়ার সাথে রশির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
