ঢাকাWednesday , 16 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া সীমান্তে সোনাসহ চোরাচালানী আটক


March 16, 2022 9:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  ১৬ মার্চ সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ২৪৯ গ্রাম ওজনের ০২টি স্বর্নের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি। কলারোয়ার মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা করে টহলদল বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১৪,৯৪,২৪৯/- (চৌদ্দ লক্ষ চুরানব্বই হাজার দুইশত ঊনপঞ্চাশ) টাকা মূল্যের ২৪৯ গ্রাম ওজনের ০২টি স্বর্ণেরবারসহ মোঃ শাহারুল ইসলাম (২৫), পিতা- মোঃ আতিয়ার সরদার, গ্রাম-উত্তর ভাদিয়ালী, পোষ্ট-সোনাবাড়িয়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে আটক করে। আটককৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকা থেকে ০১ জন নাগরিকসহ স্বর্ণের বার আটক করার বিষয়টি লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।