ঢাকাTuesday , 15 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আগামী ৩১ মার্চ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির প্রীতিভোজ


March 15, 2022 9:58 pm
Link Copied!

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির আয়োজনে প্রীতিভোজ আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সকল আজীবন ও সাধারণ সদস্যদের অংশগ্রহণ ফি- ৫০০ (পাঁচ শত) টাকা এবং ৮ বছরের নীচে সদস্যদের ৩০০ (তিন শত) টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রীতিভোজে অংশগ্রহণ ইচ্ছুক সকলকে আগামী ২৫ মার্চের মধ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির অফিসে অংশগ্রহণ ফি জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রীতিভোজের প্রথম পর্বে সন্ধ্যা ৭টায় থাকবে পরিচিতি অনুষ্ঠান এবং রাত ৮ টায় প্রীতিভোজ অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সংশ্লিষ্ট সকল আজীবন ও সাধারণ সদস্যদের প্রীতিভোজে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহŸান জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। (প্রেস-বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।