ঢাকাMonday , 14 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়ায় আগুনে পুড়ে লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত


March 14, 2022 9:41 pm
Link Copied!

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরের উত্তর আটুলিয়া (কাছারীব্রিজ সংলগ্ন) মেসার্স সুবাইতা নামীয় মুদি দোকানের ১৬ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। জিডি নং৭১৩। মেসার্ম সুবাইতা নামীয় মুদি দোকানের স্বত্তাধিকারী মমতাজ উদ্দীন গাজীর পুত্র শাহিনুর রহমান লিখিত জিডিতে উল্লেখ করেন- তার দোকানটি আয় রোজগারের একমাত্র মাধ্যম হওয়ায় এ উৎস থেকে সংসারটি পরিচালিত হয়। বিভিন্ন সমিতি বা এনজিও প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ধার-কর্জ ও নওয়াবেঁকী মোকামের দোকানদার থেকে বাকি মাল ক্রয় করে ব্যবসাটি পরিচালিত হয়ে আসছিল।

১৪ মার্চ ভোর প্রায় ৪টার দিকে দোকানের ভিতরে আগুন লাগার খবর লোক মুখে জানতে পারেন শাহিনুর রহমান। তিনি বাড়ি থেকে দোকানে যাওয়ার মধ্যে সব মালামাল পুড়ে শেষ হয়ে যায়। শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান(সাঈদ), আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উৎসুক জনতা ভিড় জমায়। শাহিনুর রহমানের দোকানটি কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ ও তাকে সহযোগিতায় বিত্তবানদের প্রতি আহŸান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।