ঢাকাSunday , 13 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের নলতা ইন্দ্রনগর মাদ্রাসায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক এমপিকে সংবর্ধনা প্রদান


March 13, 2022 10:18 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের নলতা ইউনিয়নে অবস্থিত ইন্দ্র নগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১৩ মার্চ) বিকেল ৫ টায় ইন্দ্র নগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমের সভাপতিতে মাদ্রাসা প্রাঙ্গনে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আকবর আলী।

মাদ্রাসার সিনিয়র প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্যাহ মোড়ল, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাব, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল জব্বার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।