ঢাকাSaturday , 12 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সোমবার আশাশুনির গুনাকরকাটি দরবার শরীফে ফাতেহা শরীফ শুরু


March 12, 2022 10:41 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : আশাশুনির কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি খানকায়ে নকশ্বন্দীয়া মোজাদ্দেদীয়া আজিজীয়া দরবার শরীফে আগামী ১৪ই মার্চ (সোমবার) থেকে শুরু হবে হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরছ শরীফ ও হযরত শাহ মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ফাতেহা শরীফ।

ওরছ ও ফাতেহা শরীফ উপলক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। ঐদিন আছর বাদ খানকাহ শরীফে পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াতান্তে নায়েবে সায়্যিদুল মুরছালীন গওছুল আযম আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুল আজীজ নকশবন্দী মুজাদ্দেদী খুলনবী (রহঃ) এর পবিত্র ওরছ শরীফের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর এশার নামাজের পর মীলাদে সায়্যিদুল মুরসালীন (সঃ) ও রাতে হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরছ শরীফ অনুষ্ঠিত হবে। উক্ত ওরছ শরীফে দেশের বিভিন্ন খ্যাতিমান আলেম ও ওলামা আলোচনা করবেন।

১৫ই মার্চ (মঙ্গলবার) ফজর নামাজের পর মাহবূবে রহমাঁ, পীরে পীরাঁ, মুজাদ্দেদে যমাঁ আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুর রহীম নকশবন্দী মুজাদ্দেদী খুলনবী (রহঃ) এর জন্য খতমে কুরআন পাঠ ও ফাতেহা শরীফ শেষে আখেরী মোনাজাত এর মাধ্যমে সওয়াব বখশান এবং তাবারক বিতরণের মধ্য দিয়ে ওরছ ও ফাতেহা শরীফ এর মূল আনুষ্ঠানিকতা শেষ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

উক্ত ওরছ ও ফাতেহা শরীফ পরিচালনা করবেন, হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর আওলাদ হযরতুলহাজ্ব আল্লামা খাজা শফিক আহমদ আজীজি নকশবন্দী মুজাদ্দেদী (মা. জি. আ.)। কোভিড-১৯ এর কারণে সকলের জন্য মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ওরছ ও ফাতেহা শরীফে উপস্থিত হওয়ার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।