ঢাকাThursday , 10 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্র্যাকের উদ্যোগে গ্রীস্মকালীন সবজি বীজ ও সার বিতরণ


March 10, 2022 10:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) এর উদ্যোগে সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় বসতবাড়ির আঙ্গিনার যথাযথ ব্যবহারের মাধ্যমে দরিদ্র মানুষের পুষ্টি চাহিদা পূরণ এর লক্ষ্যে বিগত বছরের ন্যায় এবছরও ২৫০টি দরিদ্র পরিবারকে গ্রীস্মকালীন চাষ উপযোগী সবজি বীজ ও জৈব সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ায় ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ফিল্ড কো অর্ডিনেটর ইউসুফ আলী, পিও রাশিদুল হাসান, সবুজ কুমার দাস, সাংবাদিক মাসুদ আলী, সিও কারিমা আক্তার শম্পাসহ সিডিও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে হাইব্রিড লাউ (৫ গ্রাম), হাইব্রিড ধুন্দল (৫ গ্রাম), পুঁইশাকের বীজ (১০০ গ্রাম), ডাটা শাঁক (২০ গ্রাম) এবং ১ কেজি নাফফো কোম্পানীর জৈব সার বিতরণ করা হয়। এসময় জমি তৈরি, মাটি পরিচর্যা, বীজ বপণের পদ্ধতি, সার প্রয়োগ, রোগ ব্যবস্থাপনা, পোঁকা দমন পদ্ধতিসহ বসতবাড়ির আঙ্গিনায় দূর্যোগ সহনশীল পদ্ধতিতে কিভাবে সবজি উৎপাদন করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও পৌরসভার ১, ৪, ৫ ও ৯ নং ওয়ার্ডসহ লাবসা ইউনিয়নের ৫নং ওয়ার্ড এবং আগরদাঁড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পর্যায়ক্রমে বীজ ও সার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানান ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ফিল্ড কো অর্ডিনেটর ইউসুফ আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।