ঢাকাWednesday , 9 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিএনপি জামায়াত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র ও অতৎপরতার বিরুদ্ধে যুবলীগের মিছিল সমাবেশ


March 9, 2022 9:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: বিএনপি জামায়াত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ) বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা যুবলীগের আয়োজনে শহরের নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বরে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মইনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল ইসলাম নান্টু, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন, রেজাউল ইসলাম রেজা, সাবেক সহ-সভাপতি মো. জাহিদ হোসেন বাপ্পী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরান হোসেন, বিএল কলেজের সাবেক ছাত্রলীগ নেতা গাজী উজ্জ্বল, আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদার, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহŸায়ক আজমীর হোসেন বাবু প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাতক্ষীরা জেলা ও সদর উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।