ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবু নাসিম ময়নার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ মার্চ) এশার নামাজ শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ এ শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেনের সভাপতিত্বে শোকসভা পরিচালনা করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।
শোকসভা ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক শামিমা পারভীন রতœা, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, মরহুমের ছোট ভাই শেখ আবু সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক আয়েশা সিদ্দিকা, সাবেক সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা আওয়ামী লীগের সদস্য মুন্নি প্রমুখ।
এছাড়া শোকসভা ও দোয়া অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নূর মনোয়ার, শুকুর মাহমুদ, শহিদুল ইসলাম ও মাসুদসহ পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সুলতানপুর জামে মসজিদের মুয়াজ্জিন শেখ মেহেদী হাসান।
