ঢাকাSunday , 6 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের নিবন্ধন শীর্ষক ক্যাম্পেইন


March 6, 2022 9:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত¡াবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক পরিচালিত ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় রবিবার (০৬ মার্চ) দুপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনার শাখার আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের একাডেমিক ভবনের সভা কক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনার প্লেসমেন্ট অফিসার শিবলী আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমানুল্লাহ আল হাদী। এ সময় আরও বক্তব্য রাখেন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সন্দীপ দাস, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনার প্রশিক্ষক সোহেল রানা, আইডিয়াল সাতক্ষীরার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, সুব্রত বাছাড় প্রমুখ। এ সময় বক্তারা বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, প্রতিবন্ধীদের কে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে যদি কাজে লাগানো যায় তাহলে দেশ এগিয়ে যাবে।

স্কুল কলেজের শিক্ষার্থীদের লেখা পড়া পাশাপাশি কম্পিউটারের উপর প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ধরনের আউটসোর্সিং কাজ করার আহŸান জানান, বক্তারা আরও বলেন আজ প্রযুক্তি রয়েছে বলে করোনা কালীন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকলেও শিক্ষার্থীদের লেখা পড়া থেকে থাকেনি তাদেরকে পিছিয়ে পড়তে হয়নি। প্রযুক্তি সঠিক ভাবে ভালো কাজে ব্যবহার করার আহŸান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।