ঢাকাThursday , 3 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক


March 3, 2022 10:14 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবাসহ হামিদুল মোল্লা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া এলাকার মৃত আহাদ আলী মোল্লার ছেলে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক তারেক রহমান ও আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বুধবার রাত সাড়ে ১১ টার দিকে চৌবাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ৩৫ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী হামিদুলকে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১ টার দিকে বিজ্ঞ আদালতের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।