ঢাকাWednesday , 2 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জাতীয় ভোটার দিবস পালিত


March 2, 2022 9:50 pm
Link Copied!

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’-এ প্রতিপাদ্যের আলোকে শ্যামনগরে চতুর্থ জাতীয় ভোটার দিবস ২০২২ যথাযথভাবে পালিত হয়েছে। বুধবার (২ মার্চ) শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান (সাঈদ), মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, থানা ওসি (তদন্ত) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি গণ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।