ঢাকাWednesday , 2 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলটায় পরকীয়ার জের ধরে স্বামীকে শ্বাসরোঁধ করে হত্যার অভিযোগ: আটক-৩


March 2, 2022 10:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলটায় পরকীয়ার জের ধরে স্বামীকে শ্বাসরোঁধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে বুধবার ভোর রাতের কোনো এক সময়ে এঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে নিহতের স্ত্রী, স্ত্রীর প্রেমিক ও ছেলেকে আটক করেছে।

আটককৃতরা হলেন, নিহতের স্ত্রী রেহেনা খাতুন (৩৫), ছেলে সাগর হোসেন (১৮) ও যশোরের বেনাপোলের গোলাম রাব্বি (৩০)। নিহতের নাম গোলাম মোড়ল (৪০)। তিনি নগরঘাটা গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে।
নিহতের প্রতিবেশী সূত্রে জানা যায়, গোলাম মোড়ল ও রেহেনা খাতুন দম্পত্তির ২ ছেলে সাগর হোসেন (১৮) ও সাব্বির হোসেন (১৫)। আত্মীয়তার সম্পর্ক ধরে যশোরের বেনাপোলের বাসিন্দা গোলাম রাব্বির (৩০) সাথে রেহেনা খাতুনের পরকীয়া সম্পর্কের গুঞ্জন রয়েছে। বুধবার রাতে গোলাম মোড়লের বাড়িতে আত্মীয়তার সুবাদে বেনাপোলের গোলাম রাব্বি রাত যাপন করেন।

স্থানীয়রা ধারণা করছেন, গোলাম মোড়লের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোঁধ করে হত্যা করা হয়েছে। রেহেনা খাতুনের সাথে পরকীয়া সম্পর্কের জের ধরে গোলাম মোড়লকে হত্যা করা হতে পারে বলে ধারণা তাদের।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে পৌছে গোলাম রসুলের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পরে মারা যাওয়ার আসল রহস্য জানা যাবে। তবে সুরতহাল রিপোর্টে গলায় মোটা দড়ি পেঁচানো দাগ রয়েছে। এঘটনায় থানায় এখনো মামলা হয়নি বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।