ঢাকাSunday , 27 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার সকল বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের সাথে মত বিনিময়


February 27, 2022 9:56 pm
Link Copied!

স্বাধীনতার ৫০ বছরেও সাতক্ষীরা সদরসহ বিভিন্ন উপজেলার অনেক বধ্যভূমি সংরক্ষিত হয়নি। ওইসব স্থানে নির্মিত হয়নি কোন স্মৃতিস্তম্ভ। জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বারবার আবেদন ও স্মারকলিপি দেওয়ার পরও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে দীনেশ কর্মকারের জমিতে নির্মিত হয়নি স্মৃতিস্তম্ভ।

অথচ ওই বধ্যভূমির জায়গা একটি মহল কৌশলে দখল করে নেওয়ার কাজ অব্যাহত রেখেছে। মুক্তিযুদ্ধের সরকারের সময়ে যদি এ কাজ সমাপ্ত না করা যায় তাহলে আগামিতে সাতক্ষীরার কোন বধ্যভূমির অস্তিত্ব থাকবে না।
শনিবার বিকেল ৫টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে দীনেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমিতে ’৭১এর বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির আলোচনা সভা শেষে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রবিবার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে কমিটির নেতৃবৃন্দ। জেলা প্রশাসক এই দাবীর প্রতি সমর্থন জানিয়ে অতি দ্রæত দীনেশ কর্মকারের জমিতে ’৭১এর বধ্যভূমি সংরক্ষণ ও স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ’৭১এর বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির সভাপতি অধ্যক্ষ সুভাষ সরকার, সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা বাসদের সমন্বায়ক নিত্যানন্দ সরকার প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।