ঢাকাSunday , 27 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে ৭১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


February 27, 2022 10:13 pm
Link Copied!

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ৭১৬ পিস ইয়াবাসহ ওহীদুজ্জামান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (২৬ ফেব্রæয়ারি) রাতে কলবাড়ি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হলেন, ওহীদুজ্জামান কলবাড়ী এলাকার শওকত আলীর ছেলে।

রোববার কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা শ্যমনগর থানার অন্তর্গত কলবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে তল্লাশি করে ও ৭১৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যমনগর থানায় হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।