ঢাকাSaturday , 26 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার আব্দুল হান্নান সভাপতি ও রুহুল আমিন সাধারণ সম্পাদক


February 26, 2022 10:23 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রæয়ারি) বেলা ১১টায় দেবহাটা বাজারে কমিটির কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর চন্দ্র দত্ত। সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু প্রমুখ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সাধারণ সভায় মো. আব্দুল হান্নানকে সভাপতি ও মো. রুহুল আমিন সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি রবিন কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় অধিকারী, প্রচার সম্পাদক মো. লতিফুর রহমান, দপ্তর সম্পাদক এস.কে অভি, কোষাধ্যক্ষ বিশ^জিৎ পাল, সদস্য নিত্যগোপাল আমিন, জগন্নাথ স্বর্ণকার, অমিত কর্মকার, রামপ্রসাদ সান্যাল ও রনজিৎ কর্মকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।