ঢাকাFriday , 25 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের বিষ্ণুপুরে একই রাতে দুই বাড়িতে চুরি সংঘঠিত


February 25, 2022 10:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুরে চেতনানাশক স্প্রে করে একই রাতে দুই ভাইয়ের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, স্মার্ট টিভি, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে চোরচক্র। ঘটনাটি ঘটেছে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে।
চাঁচাই গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে জালাল উদ্দীন (৫০) জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তার প্রতিদিনের ন্যায় ঘুমাতে যান। রাত সাড়ে ১০ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে যে কোন সময়ে দুর্বৃত্তরা পাচিল ও ঘরের কাঠের দরজা কটে ভিতরে প্রবেশ করে।

এসময় তারা শো’কেচের ড্রয়ারে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকা, আনুমানিক সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ওই দুর্বৃত্তরা পাশে অবস্থিত তার ভাই আব্দুল জলিলের ঘরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে ড্রয়ারে রক্ষিত আড়াই লক্ষ টাকা, সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন, একটি এলইডি স্মার্ট টেলিভিশন, জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। চোরচক্র চেতনানাশক স্প্রে করে নির্বিঘেœ এসব জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। দুঃসাহসিক এই চুরির ঘটনায় তাদের দুই ভাইয়ের ১২ লক্ষাধিক টাকা খোয়া গেছে বলে জানান তিনি। খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এঘটনায় শুক্রবার রাতে জালাল উদ্দীন বাদী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।