ঢাকাThursday , 24 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন ফ্রি প্রেস অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক রোজিনা ইসলাম


February 24, 2022 10:22 pm
Link Copied!

ফ্রি প্রেস অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কক্ষে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সল ও আর্টিকেল নাইনটিন এর প্রোগ্রাম এ্যাসোসিয়েট সাবরিনা মমতাজ।

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম নলতার রেডিওতে একটি প্রোগ্রামে আসেন। সেখানে প্রোগ্রাম শেষে সাতক্ষীরা প্রেসক্লাব কর্তৃপক্ষ তাকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পেয়ে তিনি সন্ধা ৭ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আসেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রথম আলো বন্ধু সভা ও সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের এই মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, দৈনিক যুগের বার্তার সম্পাদক আবু নাসের মো: আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা মুকুল, সাংবাদিক কামরুল হাসান, আসাদুজ্জামান আসাদ, মনিরুল ইসলাম মনি, এসএম আকরামুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জোৎনা দত্ত, প্রথম আলো বন্ধু সভার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়রা ফারজান প্রমুখ। (প্রেসবিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।