ঢাকাThursday , 24 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে নারী উদ্যোক্তাদের মাঝে ভাতা বিতরণ


February 24, 2022 9:55 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ দিয়ে ৫০ জন নারী উদ্যোক্তাকে ৩ লাখ টাকার প্রদান করা হয়েছে। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় তাদেরকে ভাতা দেওয়া হয়। নারী উদ্যোক্তাদেরকে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স বিষয়ের উপর দেওয়া হচ্ছে প্রশিক্ষণ।

কেশবপুর শহরের মান্নান টাওয়ারে প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনু রানী, কেশবপুর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মনিরা খাতুন, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মাসুদুজ্জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।