ঢাকাWednesday , 23 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলীর কম্বল বিতরণ


February 23, 2022 10:02 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির বড়দলে ৭নং ওয়ার্ড আ’লীগের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  বিকালে বড়দল মহিলা মার্কেট চত্বরে ওয়ার্ড আ’লীগের আয়োজনে সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার লিয়াকাত আলীর সার্বিক ব্যবস্থাপনায় অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন বড়দল ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড আ’লীগের ওয়ার্ড আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী।

শিক্ষক উত্তম কুমার মন্ডলের পরিচালনায় প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসিম চক্রবর্তী অসহায়দের হাতে কম্বলগুলি তুলে দেন। বিতরণ কালে উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগের সহ-সভাপতি আব্দুল আলিম মোল্যা, বড়দল ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকির, বীরমুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওহাব মোল্যা, বীরমুক্তিযোদ্ধা আকের আলী, দীনেশ মন্ডল, আঃ ছাত্তার গাজী, জবেদ আলী, আঃ গনি সরদার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আশাশুনি রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এম,এম সাহেব আলী, ওয়ার্ড আ’লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সামিয়েল মাখাল, সাধারণ সম্পাদক মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আজিজুর রহমান মিনা, মাওলানা আবুল হোসেন, সাবেক মেম্বর হাফেজ রুহুল আমিন, আ’লীগ নেতা আশরাফুল আলম বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়াম বেগম, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি রুহুল আমিন সহ ওয়ার্ড আ’লীগের নেতাকর্মী বৃন্দ। অসহায়দের মাঝে কম্বল বিতরণ শেষে বড়দল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আজমন্ম হুসাইন এর পরিচালনায় দেশ ও জাতীর কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।