নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ১০৫ বোতল ফেনসিডিলসহ মুজিবুর রহমান (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই ব্যবসায়ী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট গ্রামের শেখ ছবেদ আলীর ছেলে।
থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা খারহাট ব্রিজ সংলগ্ন এলাকায় সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরবেলা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ১০৫ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী মুজিবুরকে আটক করা হয়।
আসামিকে বেলা ১২ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
