দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুরে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গঠনের লক্ষ্যে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় ১নং ওয়ার্ডের উত্তর সখিপুর গ্রামে ও ২নং ওয়ার্ডে মাঝ সখিপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি সদস্য মোখলেছুর রহমান ও ইউপি সদস্য নুর মোহাম্মাদ গাজীর পৃথক সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, ইউপি সচিব গোলাম রব্বানী, ১,২,৩নং ওয়ার্ডের ইউপি সদস্যা সাজু পারভীন সহ স্থানীয় সুধীজন। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
