ঢাকাSunday , 20 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের স্মারকলিপি প্রদান


February 20, 2022 10:54 pm
Link Copied!

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ৮ দফা দাবিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের কাছে এই স্মারক লিপি প্রদান করেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ। স্মারকলিপির দাবি গুলো হলো প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো জাতীয়করণ, নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, ডাটাবেজ চূড়ান্তকরণ, মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিত আদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোর্ড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো বোর্ডের কোর্ডে অন্তর্ভুক্তকরণ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি সহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট উপজেলা সভাপতি সাইফুদ্দিন, সহ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নাছিমা খাতুন, এম এম নুর আলম, আবু সেলিম রেজা, আশুতোষ মন্ডল, ইয়াকুব আলী, আবুল হোসাইন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।