ঢাকাSaturday , 19 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে আটদলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


February 19, 2022 9:43 pm
Link Copied!

এস, এম শরীফ (বড়দল) আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে আটদলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯শে ফেব্রুয়ারি ) সকালে বড়দল কলেজিয়েট স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বড়দল রেড রোজ ক্লাবের আয়োজনে বড়দল কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষ মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, বড়দল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শিহাবুদ্দিন, সহকারি প্রধান শিক্ষক তরুণ কুমার সানা, বড়দল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহাসিন আলী লিটন কৃষকলীগ নেতা সোহরাব হোসেন মোড়ল, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিটু, টুটুল সানা, মনিরুজ্জামান ডালিম, সাংবাদিক এস এম শরীফ প্রমুখ।

মনোমুগ্ধকর এ ফাইনালে বড়দল ক্রিকেট টিম ও পাইকগাছা জলিল স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলায় টসে জয়লাভ করে বড়দল ক্রিকেট টিম নির্ধারিত ২০ অভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেন। জবাবে পাইকগাছা জলিল স্পোর্টিং ক্লাব ৫ উইকেট বিনিময় জয়ের লক্ষ্যে পৌছায়ে যায়। এ খেলায় চ্যাম্পিয়ন দলকে ১৯”মনিটর ও রানার্সআপ দলকে ১৭”মনিটর প্রদান করা হয়। ম্যান অব দ্যা ম্যাচ মোঃ দিনু ও ম্যান অব দ্যা সিরিজ সাজিদ হোসেন বাবু। উক্ত খেলায় অ্যাম্পিয়ারের দায়িত্ব পালন করেন মোঃ নাছির উদ্দিন ও আকাশ আহমেদ। দর্শকনন্দিত এই খেলার ধারাভাষ্যে ছিল মোঃ আশরাফ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।