ঢাকাSaturday , 19 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ডিব টিউবওয়েল সামগ্রী বিতরণ


February 19, 2022 10:03 pm
Link Copied!

দেবহাটা ব্যুরো : বেসরকারি উন্নয়ন সংস্থা (সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) ‘ছওয়াব’ এর পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন আর্সেনিক যুক্ত এলাকায় আর্সেনিক মুক্ত পানি প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় ‘ছওয়াব’ দেবহাটায় আর্সেনিক মুক্ত পানি পান করার লক্ষ্যে ছওয়াব এর চেয়ারম্যান এস, এম রাশেদুজ্জামান ঐক্যান্তিক প্রচেষ্টায় প্রথম ধাপে ৩০টি ও দ্বিতীয় ধাবে ১২০টি ডিব টিউবওয়েলের খননের কাজ শুরু করেছে।

শনিবার (১৯ ফেব্রæয়ারি) বিকাল ৩টায় পারুলিয়া বিশ্বাস বাড়ী থেকে প্রথম ধাপের ২৯ ডিব টিউবওয়েলের সামগ্রী বিতরণ শুরু হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছওয়াবের সহকারী প্রোগ্রাম অফিসার মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পারুলিয়া বাজার কমিটির সেক্রেটারি ও ফেয়ার মিশনের পরিচালক আঃ কাদের মহিউদ্দীন।

আরো উপস্থিত ছিলেন ২নং পারুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম ফারুক, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আব্দুর রকিব, ছওয়াবের ইঞ্চিনিয়ার সাব্বির আহমেদ, সহকারী ইঞ্জিনিয়ার মো. স¤্রাট মিয়া, ফেয়ার মিশনের জয়েন্ট সেক্রেটারি উত্তর কুমার পাল, ফেয়ার মিশনের কুলিয়া শাখার সভাপতি মোস্তফা কামাল, ফেয়ার মিশনের প্রচার সম্পাদক আসিফ ইকবাল, সিনিয়ার সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য বেসরকারি উন্নয়ন সংস্থা (সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) ‘ছওয়াব’ দেবহাটাবাসীকে আর্সেনিকমুক্ত পানি পান করার নিমিত্তে এ সকল ডিপ টিউবওয়েল বিনামূল্যে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা ও কমিউনিটি এলাকায় খনন করা শুরু করেছে। ছওয়াবের ডিপ টিউবওয়েলের কর্মকান্ডে দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশন সহযোগিতা করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।