ঢাকাThursday , 17 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সিটিজেন ভয়েজ অ্যান্ড একশন বিষয়ক প্রারম্ভিক সভা


February 17, 2022 10:24 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় সিটিজেন ভয়েজ অ্যান্ড একশন বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সভাকক্ষে এ সভা বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ ফরিদ আহমেদ, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, বে-সরকারি সংস্থা আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, হাফেজ আব্দুস সত্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম অফিসার সুরভী বিশ্বাস প্রমুখ। এ সময় সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার রাসেল আহম্মেদের সঞ্চলনায় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সৈয়দ মোবাশ্বের চৌধুরী, অনিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেহের আলী, উত্তরণের উপজেলা ম্যানেজার শফিকুল ইসলাম, সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী শিক্ষক দেবপ্রাদ ঘোষ, উপজেলা মসজিদের ইমাম আব্দুর রহমান, পুরোহিত ইন্দ্রোজিৎ, ধর্মীয় নেতা, শিশু ফোরামের সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা, বাল্যবিবাহ সহ সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা ও সমাজ সচেতনতায় কাজ করার আহŸান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।