ঢাকাThursday , 17 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির নির্বাহী কর্মকর্তার বড়দলে স্বপ্নপল্লী পরিদর্শন


February 17, 2022 10:16 pm
Link Copied!

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল স্বপ্নপল্লীর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। বৃহস্পতিবার বিকালে পরিদর্শনকালে তিনি স্বপ্নপল্লী ৬৬টা মুজিব শতবর্ষের ঘর পাওয়া ভূমিহীন পরিবারদের সঙ্গে কথা বলে তাদেরকে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা যেকোন সময় উপজেলা প্রশাসনকে জানানোর জন্য বলা হয়েছে। পরিদর্শন শেষে বড়দল বাজার ও ইউনিয়ন পরিষদে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, যারা টিকা নেননি আগামী ২২-২৬ তারিখের মধ্যে টিকা গ্রহণ করবেন।

টিকা গ্রহণ না করলে তাদেরকে সরকারি সকল সহযোগিতা থেকে বঞ্চিত হতে হবে। সর্বশেষে বড়দল ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশে মরা গাছ গুলো কিভাবে অপসারণ করা যায় সে বিষয়ে আলোচনা করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, বড়দল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জগদীশচন্দ্র সানা, ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা বৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।